join facebook page

Showing posts with label daily bangladesh portidin rokorommo. Show all posts
Showing posts with label daily bangladesh portidin rokorommo. Show all posts

Wednesday, 28 September 2016

০৯-০৫-২০১৬ দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর রকরম্য-তে.......

টাকা ধার চাওয়ার একাল-সেকাল

বন্ধুদের টাকা ধার চাওয়ার সঙ্গে প্রেমের একটা সম্পর্ক রয়েছে। যে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে। কিন্তু নিয়মটা একই রয়েছে। জানাচ্ছেন— সোহানুর রহমান অনন্ত



২০০০ সাল : দোস্ত এলাকায় একটা নতুন পাখি আইছে। এক্কেরে পরীর মতো। তোর লগে হেব্বি মানাইবো। তুই বললেই একটা লেটার ডেলিভারি দিয়ে দিতে পারি। ওর ফ্যামিলির সবাইরে রাজি করানোর দায়িত্ব আমার। তবে কথা হইল কয়েক দিন ধরে পকেটটা মরুভূমি হয়ে গেছে, কিছু টাকা ধার দিয়ে মহান ব্যক্তির কাজটা কর বন্ধু।

২০০৫ সাল : দোস্ত, এক সুন্দরীর ফোন নম্বর আছে। তার কণ্ঠ তো পুরাই কোকিল। কুহু কুহু। চিন্তা করে দেখলাম তোর কণ্ঠও তো হেব্বি। তাই এইটা তোর সঙ্গে ভালো মানায়। নম্বরটা তোরে দিয়ে খাটি বন্ধুর পরিচয় দিতে চাই বন্ধু। কিন্তু কথা হইল আমার কিছু টাকা ধার লাগবে। কয়েক দিন পরেই দিয়ে দিমু, আমি তোর বেস্ট ফ্রেন্ড, না করিস না।

২০১০ সাল : তোরে কেউ কিছু কইলে খালি বলবি, ধইনা ঝাড়া দিয়া দিমু। আমাগো এলাকার মেয়ে বিয়ের জন্য পছন্দ করেছিস, তোর তো এটা অধিকার, কোন হেল্প লাগবে বলবি। আমি তোর বন্ধু বুঝলি।

এই এলাকায় আমার ওপর কথা বলার কারও সাহস নাই। যাই হোক কিছু টাকা ধার দে, বহুত বেদনায় আছি টাকার অভাবে, সামনের মাসেই দিয়ে দিব।

২০১৫ সাল : তোরে ফেসবুক সেলিব্রেটি বানানোর দায়িত্ব আমার। ফেসবুকের সুন্দরী মেয়েরা তোর আইডির পেছনে লাইন ধরব। তুই কেবল চাইয়া চাইয়া দেখবি, লাইক ক্যামনে বৃষ্টির মতো পড়ে। ফলোয়ার ক্যামনে ঝড়ের গতিতে বেড়ে যায়। আমি থাকতে তোর কোনো ভরসা নাই। আসল কথা হইল বন্ধু, গালফ্রেন্ড নিয়া ঘুরতে যামু, তোর তো কিছু টাকা ধার দিতেই হবে।
- See more at: http://www.bd-pratidin.com/rokomari-rommo/2016/05/09/143637#sthash.ZYKqclUn.dpuf
—
আজ দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর রকরম্য-তে বৈশাখী আইডিয়া

বৈশাখী টিপস
সামনেই পয়লা বৈশাখ। এ দিনে প্রযোজ্য আপনার জন্য দরকারি কিছু টিপস্ নিয়ে গবেষণা করেছেন— সোহানুর রহমান অনন্ত

ভাব বাড়াতে : বৈশাখে পান্তা-ইলিশ খাবেন আর ভাব দেখাবেন না তা কি হয়। বাজার থেকে যদি বড় সাইজের একটা ইলিশ কিনেই ফেলেন তাহলে তো এক্সট্রা কিছু আপনাকে করতেই হবে।

গলার মালা কিনুন, তারপর সেটা ইলিশের গলায় পরিয়ে দিন। চাইলে ব্যান্ড পার্টি ভাড়া করতে পারেন। ব্যস যেদিক দিয়ে যাবেন সেখান দিয়ে আলামত সৃষ্টি হয়ে যাবে যে আপনি ইলিশ কেনার সাহস দেখিয়েছেন। এটা করতে পারলে এলাকায় আপনার ভাব বেড়ে যাবে।

বিয়ে করতে পারেন : পয়সা বাঁচাতে চাইলে বৈশাখেই বিয়ে করে ফেলুন। সবাইকে পোলাও মাংসের বদলে পান্তা দিয়ে খাওয়াতে পারবেন। সেই সঙ্গে উপহার হিসেবে ইলিশ তো পাবেনই। সুতরাং এখনই সময় বিয়ে করার। পুরো দেশ আপনার বিয়ে উদযাপন করবে।

কৃপণ হলে যা করবেন : আপনি যদি বিশুদ্ধ কৃপণ হন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, ঘরের সামনে বড় একটা সাইনবোর্ড টানিয়ে দিতে হবে যে, এ ঘরের সবাই অ্যালার্জি রোগী, সুতরাং আমরা ইলিশ বর্জন করেছি। দেখবেন কোন আত্মীয় বা প্রতিবেশী আর ইলিশে ভাগ বসাতে আসবে না। ডু ফুর্তি। এবার ইলিশ খান।

ইভেন্ট খুলতে পারেন : যেহেতু এখন ফেসবুকে ইভেন্ট খোলা পান্তা ভাতের মতোই হয়ে গেছে তাই আপনি ফেসবুকপ্রেমী হলে একটা ইভেন্ট খুলে ফেলুন। ইলিশ খাওয়ার পর কার কি প্রতিক্রিয়া, কার ডায়রিয়া হলো, কে চুলকাইতে চুলকাইতে আহত হলো। কে পান্তার দাম শুনে জ্ঞান হারালো ইত্যাদি সব আপডেট সেখানে থাকতে পারে।
- See more at: http://www.bd-pratidin.com/rokomari-rommo/2016/04/11/137929#sthash.17so759k.dpuf
—
আজ ৪-৪-২০১৬ দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর রকমারি রম্যতে

খেলার সময় যে ভুলগুলো হতে পারে
সোহানুর রহমান অনন্ত

— খেলার সময় বাউন্ডারি হলেই হয়তো ক্রিকেটপ্রেমীরা চিক্কুর দিয়ে বলে উঠেন— ছক্কা আ-আ-আ। আপনি যদি ক্রিকেটঅজ্ঞ হন তাহলে এমন চিৎকার শুনে ভাবতে পারেন বাড়িতে বাড়িতে লুডু খেলার উৎসব চলছে। সুতরাং আশ-পাশে দু-একজন এমন ভুল করেই ফেলে তাহলে অবাক হওয়ার কিছু নেই।

— প্রিয় দল জিতে গেলে মিছিল হবে এটাই স্বাভাবিক। তবে এটাকে বিরোধী পক্ষের নির্বাচনী মিছিল ভেবে আপনার দৌড় মেরে ম্যানহোলে পড়ে হাত-পা ভাঙার দরকার নেই। কারণ পছন্দের টিম ম্যাচ জিতবে আর মিছিল হবে না এইটা তো হইতেই পারে না।

— সব ব্যাচেলরদের ঘরে তো আর টিভি থাকে না। তাই যাদের ঘরে টিভি নেই তারা অন্যের বাড়ির জানালা দিয়ে উঁকি মেরে খেলা দেখতেই পারে। হঠাৎ করে এমন দৃশ্য দেখে ভাববেন না যে এখানে ডুবে ডুবে বুড়িগঙ্গার জল খাওয়া হচ্ছে। সুতরাং খেলা চলা অবস্থায় এমন উঁকি-ঝুঁকির ঘটনা ঘটতে পারে।

— আপনি যতই বিশুদ্ধ বেকুব হন না কেন খেলা চলা অবস্থায় যদি দেখেন পাশের বাড়িতে স্বামী-স্ত্রী মারামারি লেগে জিনিসপত্র ভাঙচুর করছে। তাহলে সেটা প্রেমঘটিত ক্যাচাল ভেবে ভুল করবেন না। ক্যাচালটা টিভি রিমোটের দখল নেওয়া নিয়েও হতে পারে। যেহেতু টি-টোয়েন্টি খেলা বলে কথা।

— এই অবস্থায় রাস্তায় কাউকে মাঙ্কি টুপি পরে হাঁটতে দেখলে ভাববেন না শীত আবার এসে গেছে। কারণ খেলা নিয়ে অনেকেই পক্ষে-বিপক্ষে বাজি ধরে হারু পাটি হচ্ছে। সুতরাং চেহারা লুকাতে এমন দৃশ্য দেখা যাওয়াটা দোষের কিছু নয়।
- See more at: http://www.bd-pratidin.com/rokomari-rommo/2016/04/04/136615#sthash.al2dAmis.dpuf
—

Wednesday, 2 March 2016

আজ ২৯-২-২০১৬ দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর রকমারি রম্য-তে

এশিয়া কাপ ও আপনি

চলছে এশিয়া কাপ। এই উন্মাদনা সামলাতে কিছু গাইডলাইন থাকলে মন্দ হয় না। আপনি কী করবেন সেটাই সরাসরি জানাচ্ছেন— সোহানুর রহমান অনন্ত



ক্যামেরাম্যানের মন জয় : যেহেতু ক্যামেরাম্যান সুন্দরী মেয়েদের বেশি দেখায়, তাই আপনার প্রথম লক্ষ্য হতে পারে সুন্দরী মেয়েদের কাছাকাছি বসা। যেন আপনার চেহারাটাও টিভিতে দেখাতে পারেন। আর বন্ধুদের সঙ্গে চাপা মারতে পারেন— আপনার স্মার্টনেস দেখেই ক্যামেরাম্যান আসলে ক্যামেরা তাক করেছিলেন আপনার দিকে।



একটু পর পর স্ট্যাটাস দিন : আপনি খেলার মাঠে আছেন সেটা তো পাবলিককে বোঝাতে হবে ভাই। একটু পরপরই স্ট্যাটাস আর সেলফি আপলোড করুন। দরকার হলে আগে থেকেই স্ট্যাটাস লিখে রাখুন। যেহেতু চার-ছয় একটু পরপরই হচ্ছে সুতরাং লেখার তো টাইম-ই পাইবেন না। এর ফলে একদিকে যেমন আপনার মেয়ে ফলোয়ার বেড়ে যাবে। অন্যদিকে সবাই মনে করবে আপনি বিশুদ্ধ ক্রিকেটপ্রেমী।



বাঘ সেজে যান : আমাদের প্রিয় টিমকে সাপোর্ট করতে টাইগার সেজে যান, এতে ডাবল লাভ। আপনি হয়তো অফিস থেকে মিথ্যা বলে আগে বের হয়েছেন। সেক্ষেত্রে বাঘ সেজে গেলে অফিসের বস, বউ, গার্লফ্রেন্ড সবাই আঁতেল হয়ে যাবে। উল্টো দিকে ক্যামেরা আপনার দিকে ধরলেও কেউ চিনবে না।

একাধিক মেরি মি কার্ড নিয়ে যান : আপনি যেহেতু টাইগারদের রিয়েল সাপোর্টার, তাই দলকে যেতাতে, বিপক্ষ দলের ব্যাটসম্যানরা মাঠে নামলেই তাদের উদ্দেশে মেরি মি কার্ড ধরুন। ব্যাস! ব্যাটসম্যানরা সেই দিকে তাকাতে গিয়ে আউট হয়ে যাবে। ফিল্ডিং এর সময় ক্যাচ উঠলে তাই করুন, ক্যাচ মিস করবে। আর বাংলাদেশও জিতে যাবে সহজে।



বউয়ের কানে হেডফোন লাগান : আপনি হয়তো খেলা দেখার সময় একাধিকবার চিল্লাপাল্লা করেন। তাই আপনার উচিত ঘুমানোর সময় বউয়ের কানে হেডফোন লাগিয়ে রাখা। কেননা ঘুমের মধ্যে আপনি যদি ছয় ছয় বলে চিত্কার দিয়ে ওঠেন তাহলে মাঝরাতে রিমোটের বাড়ি খেয়ে মাথায় বড় সাইজের একটা আলু হতে পারে।
- See more at: http://www.bd-pratidin.com/rokomari-rommo/2016/02/29/129870#sthash.JjHmADGt.dpuf


আজ ১৫-২-২০১৬ দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর রকমারি রম্য-তে.....পড়ার পর হাসি না আসলেও কান্না যে আসবে না এই ব্যপারে গ্যারান্টি দিতে পারি.....

যে বইগুলো প্রকাশ হলে হিট করবেই
লেখকরা বই বের করার সময় অনেক টেনশনে থাকে বইটি পাবলিক কীভাবে নেবে, চলবে কি না ইত্যাদি। আপনার টেনশন বাড়াতে সরি কমাতে কিছু অপ্রকাশিত বইয়ের টিপস। যেগুলো হিট করবেই। অবশ্য হিট না করলেও কিছু করার নেই। লিখেছেন— সোহানুর রহমান অনন্ত



বিউটিক্যাম যুক্ত ছবি চেনার টিপস : বর্তমানে বিউটিক্যাম মানে ব্যাচেলরদের অন্যতম সমস্যা। কারণ মেয়েদের ছবি আর বাস্তব মুখের মাঝে এতটাই পার্থক্য থাকে যে, হুট করে ছবির মেয়েটিকে বাস্তবে দেখলে ক্ষেত্র বিশেষে ভূত ভেবে জ্ঞান হারাতে পারেন। তাই লেখকগণ বাস্তব অভিজ্ঞতা থেকে বিউটিক্যাম যুক্ত ছবি চেনার উপায় নামে যদি কোনো বই বের করে। তাহলে ব্যাচেলরদের একদিকে যেমন উপকার হবে অন্যদিকে এটাই যে মেলায় হিট করবে তাতে কোনো সন্দেহ নেই।



যানজটে বসে ঘুমাবেন যেভাবে : প্রিয় যানজট। দেশে যানজট জোয়ার যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে হয়তো অদূরেই দেখা যাবে বাসের মধ্যে ফ্ল্যাট ভাড়ার ব্যবস্থা করা হচ্ছে। আসল ব্যাপারটা হলো, আপনি যানজটে বসে কী করবেন। নিশ্চয় ঘুমাবেন? কীভাবে ঘুমাবেন, ঘুম না এলে কী করবেন? সেখানে তো আর ভেড়ার ছবি নেই যে সেটা গুনে ঘুমাবেন। লেখক যদি পাবলিকের কান গুনে ঘুমানোর বুদ্ধি দেয় তাহলে তো কোনো কথাই নাই। অতএব যানজটে আপনি আরামদায়ক ঘুম দিতে এই বইটি পড়ার বিকল্প নাই। সুতরাং বইটি ভালোই বিক্রি হবে।



ফেসবুকে নিরবচ্ছিন্ন লাইক পাওয়ার টিপস : বর্তমান সময়ে ফেসুবক মানেই— ‘একটা লাইক মারো আমার জন্য’ এই টাইপের কথাবার্তা। দিন দিন সবকিছু আপডেট হচ্ছে। লাইক কীভাবে পেতে হবে, কীভাবে চাইতে হবে, সুন্দরী মেয়ে লাইক মারলে তাত্ক্ষণিক ট্যারা চোখ কীভাবে সোজা করবেন ইত্যাদি। এই বিষয়গুলো লেখা থাকবে বইটিতে। সুতরাং লাইক কীভাবে পাওয়া যায় সেটা জানার জন্য এই বইটি অনেকেই কিনবে।



বেস্ট সেলার : যেহেতু বই বিক্রি নিয়ে আপনাকে ব্যাপক টেনশনে থাকতে হয়। এমন কি বন্ধুমহলেও চাপা মারতে গেলে ভয় ভয় লাগে। তাই বুদ্ধি করে নিজের বইয়ের নামটাই রেখে দিন বেস্ট সেলার। ব্যস, এবার বিক্রি হোক বা না হোক। মেলায় আপনার বই যে বেস্ট সেলার সেটা আপনার বন্ধুমহল থেকে শুরু করে সবাই মানতে বাধ্য।



সিরিয়ালপ্রেমী বউকে বসে আনার পদ্ধতি : বউয়ের ভয়ে বাসায় হয়তো আপনাকে চুপচাপ বসে থাকতে হয়। কারণ কথা বললেই রিমোটের বাড়ি খেয়ে মাথায় বড় সাইজের আলু হয়ে যাবে। কিন্তু চুপ থাকার দিন শেষ। সিরিয়ালপ্রেমী বউকে কীভাবে বসে আনবেন। বউকে কীভাবে শপিংয়ের টাকা ঘুষ হিসেবে দেবেন। সিরিয়াল সম্পর্কে কীভাবে গুজব রটাবেন। এমন অনেক সমাধান বিষয়ক বই এটি। এটি পড়লেই সিরিয়ালপ্রেমী বউকে বশে আনা সম্ভব হবে। এমন একটা বই যদি মেলায় আসে তাহলে ব্যাপক বিক্রি না হয়ে পারে?
- See more at: http://www.bd-pratidin.com/rokomari-rommo/2016/02/15/127178#sthash.nfeVC0gf.dpuf
আজ ৮-২-২০১৬ দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর রকমারি রম্য-তে.......

পৃথিবীর সবচেয়ে ছোট ব্যর্থ কাহিনী

একটা ছেলে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে বলল—

আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি চাইলে তোমার জন্য জীবনও দিতে পারি। মেয়েটি কিছুক্ষণ চিন্তা করে বলল—

জীবন দিতে হবে না, তুমি শীতের ভোরে ঠাণ্ডা পানি দিয়ে আধা ঘণ্টা গোসল করে দেখাও।

অতঃপর ছেলেটি মেয়েটিকে বিয়ে করার ইচ্ছা চিরতরে চলে গেল।
— অনন্ত
আজ ২৫-১-২০১৬ দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর রকমারি রম্যতে

শীতে বিয়ের টিপস

চলছে শীত প্রযোজনায় বিয়ের সিজন। ফেসবুকে প্রতিদিনই বিয়ের ছবি আর খবরে মন ভাঙছে ব্যাচলরদের। তাই বিয়েতে আগ্রহ বাড়ছে তাদের। শুধুমাত্র ব্যাচলরদের জন্যই এই টিপস দিয়েছেন— সোহানুর রহমান অনন্ত



আইডি কার্ড পদ্ধতি : এই পদ্ধতির সঙ্গে বিয়ের সম্পর্ক কি? খুবই সাধারণ। কারণ বিয়ের সময় এখন বউরা এখন কড়া মেকআপ নেয়, তাকে আপনি তো দূরের কথা, বরও চিনতে পারে না। এ কারণে অন্য মেয়ের হাত ধরে পড়তে হয় বিপদে। তাই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে বউয়ের ছবিযুক্ত আইডি কার্ড তার গলায় পরিয়ে দিন। যেন কার্ড দেখে শনাক্ত করতে পারেন।

অ্যান্ড্রয়েড অ্যাপস পদ্ধতি : যেহেতু ঘটক পাত্রের পক্ষেই বেশি কথা বলে। সে এটা সেটা, হেনতেন। তাই প্রথমে এই একটি গুরুত্বপূর্ণ অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। তারপর ঘটক কথা বলার সময় তার দিকে মোবাইলের ক্যামেরা ধরে অ্যাপস চালু করুন। ব্যস, মিথ্যা বললেই বেটার দফা শেষ। ঘটকদের জারিজুরি ফাঁস করবে এই অ্যাপসটি।

নৃত্য পদ্ধতি : এই পদ্ধতিতে আপনাকে নাচ শিখতে হবে। যেহেতু বিয়ের সিজন চলছে আর আপনি যদি নাচ জেনে থাকেন তাহলে দ্বিগুণ লাভ। এক, এই শীতে নাচার কারণে আপনার শরীর গরম হবে। দুই, কিছু পয়সা কড়িও কামাতে পারবেন।

ফ্রি খাওয়া পদ্ধতি : যেহেতু আপনি বিয়ের কথা শুনলেই ফ্রি খেতে চলে যান সেহেতু আপনাকে এবার একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। কারণ একই কমিউনিটি সেন্টারে বার বার খেতে গেলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তাই ‘মাঙ্কি ক্যাপ’ পরে খেতে যান। শীতের কারণে কেউ আর আপনাকে জিজ্ঞেস করবে না এটা কেন পড়েছেন। ডু ফুর্তি। চামে খেয়ে আসুন।

সুপার গ্লু পদ্ধতি : যেহেতু শালা-শালিকারা পাত্রের জুতা, টুপি গায়েব করে ফেলে। তাই সুপার গ্লু দিয়ে জুতা আটকে রাখতে হবে যেন কেউ নিতে না পারে। সেই সঙ্গে পাত্রের যদি আলদা চুল মাথায় থাকে তাহলে মাথায়ও সুপার গ্লু লাগাতে হতে পারে।
- See more at: http://www.bd-pratidin.com/rokomari-rommo/2016/01/25/123041#sthash.SxyXZbtd.dpuf

আজকের বাংলাদেশ প্রতিদিন রকমারি রম্যতে--

বাণিজ্যমেলায় স্টলগুলো যেভাবে ক্রেতা বাড়াতে পারে

চলছে বাণিজ্যমেলা। মেলায় বেশির ভাগ স্টল চায় তাদের এখানে ভিড় লেগে থাকুক। ব্যাপক কেনাবেচা চলবে সেটাই কাম্য। তবে ক্রেতা টানতে এখন আধুনিকায়ন করা দরকার। কীভাবে ক্রেতা টানতে পারে তারই টিপস দিয়েছেন— সোহানুর রহমান অনন্ত



সেলিব্রেটি পদ্ধতি : এই পদ্ধতিতে স্টলে একজন জনপ্রিয় হেনতেন টাইপের সেলিব্রেটি এনে দোকানে বসিয়ে দিতে হবে। ব্যস, একবার বসিয়ে দিয়ে ঘোষণা দিন যে, এই স্টল থেকে কোনো পণ্য কিনলেই সেলিব্রেটি সেই ক্রেতার সঙ্গে সেলফি তুলবেন। এমন সুযোগ আমার মনে হয় কোনো ক্রেতা হাতছাড়া করতে চাইবে না।



অনুষ্ঠান পদ্ধতি : স্টলের সামনে বড় করে লিখে দিন, এই স্টলের সব ক্রেতার মুখ ভিডিও করে রাখা হচ্ছে। মেলা শেষে বিচারকদের মাধ্যমে স্মার্ট টাইপের মুখদের দিয়ে একটি অনুষ্ঠান করা হবে যার নাম ‘তোমাকে খুঁজতে খুঁজতে অবস্থা শেষ।’ অতএব আপনারা স্টল থেকে পণ্য কিনে হয়ে যান সুপারহিট। দেখবেন ভিড় কাকে বলে।

মোবাইল হসপিটাল পদ্ধতি : মেলায় জিনিসপত্রের দাম শুনে অনেকেই মাথা ঘুরে জ্ঞান হারানোর উপক্রম হয়। কারও হাঁপানি, কাঁপুনি, জ্বর এসে যায়। তাদের কথা মাথায় রেখে আমাদের স্টলে রয়েছে মোবাইল হসপিটাল এবং বিশেষজ্ঞ ডাক্তার। আপনি দাম শুনে সেই স্কেলেই অজ্ঞান হন না কেন। সঙ্গে সঙ্গে জ্ঞান ফেরানোর দায়িত্ব আমাদের। পণ্য কিনলেই চিকিত্সা ফ্রি।

ফ্রি মেকআপ পদ্ধতি : মেলায় আসা তরুণী-মহিলাদের সংখ্যা কম নয়। তাই তাদের একটা টেনশন থাকে এত এত ক্যামেরা চারদিকে। মেকআপ যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো লাইভ টিভিতে চেহারার আসল রূপ রহস্য ফাঁস হয়ে যাবে। দোকানে লিখে দিন— টেনশন নেবেন না। আমাদের স্টলের পণ্য কিনলেই আপনি পাচ্ছেন অভিজ্ঞ মেকআপ ম্যানদের দ্বারা ফ্রি মেকআপ নেওয়ার সুবিধা।



ওয়াইফাই পদ্ধতি : যেহেতু মেলায় এসেই আপনি ফেসবুকে সেলফি, স্ট্যাটাস আপলোড দেবেন। তাই আপনাদের কথা মাথায় রেখেই আমাদের স্টলে ওয়াইফাই পদ্ধতি চালু করা হয়েছে। পণ্য কিনুন ছবি তুলুন।
- See more at: http://www.bd-pratidin.com/rokomari-rommo/2016/01/18/121600#sthash.A6e3PW1t.dpuf
এই ভয়ের মধ্যে থেকেও নিজ দায়িত্বে হাসুন>>> আজ ০৪-১-২০১৬ দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর রকমারি রম্যতে

একটি ভুয়া সালতামামি
গত বছরে অনেক কিছুই ঘটেছে। তার মধ্যে কিছু কাল্পনিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হলো। কাল্পনিক সালতামামি তৈরি করেছেন— সোহানুর রহমান অনন্ত

ফেসবুক ক্যাঁচাল : বেশ কিছুদিন ফেসবুক বন্ধ থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পক্ষে-বিপক্ষে নানা রকম গ্যাঞ্জামের কথা শোনা গেছে। আমাদের যার যার ঘরে থাকা প্রতিনিধিরা জানিয়েছেন। এখানে ফেসবুকের পক্ষে-বিপক্ষে দুই দলের গালিবর্ষণে এখন পর্যন্ত একজন অজ্ঞান এবং শতাধিক কানে কম শোনার খবর পাওয়া গেছে। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী এখন শান্ত থাকলেও মাঝে মাঝে হুঙ্কারের শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হচ্ছে।

কাসেমের প্রেমের অক্কা : বিপিএলে গার্লফ্রেন্ডসহ খেলা দেখতে এসে মজনু কাসেমের প্রেম অক্কা পায়। বিভিন্ন ছ্যাঁকা খাওয়া দল শোকবাণী দিয়েছে। জানা যায়, বিপিএলে লাইভ ক্যামেরা গ্যালারিতে ধরতে কাসেম এবং তার গার্লফ্রেন্ডের মুখ বিশ্ববাসী টিভিতে দেখতে পায় এবং তার একাধিক প্রেমিকার চোখেও তা ধরা পড়ে। পরবর্তীতে বিনা নোটিসে তার অন্য প্রেমিকারা তাকে বিশাল সাইজের ছ্যাঁকার সনদপত্র প্রদান করে অন্য ছেলের হাত ধরে ভেগে গেছে। ব্যাপক দুঃখের বিষয়।

বিয়ে হলো যানজটে : বিয়ে করতে গিয়ে শেষ পর্যন্ত যানজটেই বিয়ে করে বসলেন আমাদের এক ভাই-ব্রাদার। তিনি বিয়ে করার জন্য বাসা থেকে বের হলেও যানজটে পড়ে তার বিয়ের চৌদ্দটা বেজে যায়। পরবর্তীতে তার দুঃখে হৃদয়বান তরুণীরা মেরি মি কার্ড হাতে বাসের পাশে এসে দাঁড়ায় এবং লটারির মাধ্যমে একজনকে তার কনে হিসেবে নির্বাচিত করা হয়। যানজটে গায়ে হলুদ, বিয়ে, বৌভাত সম্পন্ন হয়।

ঠাণ্ডা পানিসহ তিন ছিনতাইকারী গ্রেফতার : শীতের আগমন উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাইকারীরা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। শীতের রাতে অভিযান চালিয়ে ঠাণ্ডা পানিসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়। তবে তাদের মূলহোতা ‘কোলড্রিংস মফিজ’ এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাকে খুব দ্রুতই বরফ দেওয়া পানিসহ ধরার আশা করছেন এলাকাবাসী।

পিয়াজের সঙ্গে সেলফি : সাহস করে পিয়াজের সঙ্গে সেলফি তুলে ভাগ্য বদলাল সেলফি মদনের। পিয়াজের দাম বেড়ে যাওয়ার পর কারও আর সাহস ছিল না পিয়াজের আশপাশে যাওয়ার। সেই অসাধ্য কাজটাই করেছে মদন। সে পিয়াজের সঙ্গে সেলফি তুলে বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। শেষ খবর অনুযায়ী আমার দেওয়া লাইক ছাড়াই সে আড়াই হাজার দুইশত সাড়ে নয়টা লাইক পেয়েছে। ভাবা যায়!
- See more at: http://www.bd-pratidin.com/rokomari-rommo/2016/01/04/118824#sthash.h2dLRKxe.dpuf

আজ ২১-১২-২০১৫ বাংলাদেশ প্রতিদিন-এর রকমারি রম্যতে

ভুঁড়ির সুবিধা

একটু ভুঁড়ি বাড়লেই আমরা ব্যাপক টেনশনে পড়ে যাই। তবে চিন্তা করে দেখলে ভুঁড়িরও কিছু উপকারিতা আছে। কী সেই উপকারিতা তারই একান্ত গবেষণা করেছেন— সোহানুর রহমান অনন্ত



বাসে ওঠার সুবিধা : যেহেতু আমাদের প্রায় সময় লোকাল বাসে চলাফেরা করতে হয়। আর সে কারণেই আপনি বিশুদ্ধ ভুঁড়ির অধিকারী হলে ব্যাপক সুবিধা। যেমন আপনি বাসে উঠে সিটতো পাবেনই না। যদি ঠিক মতো দাঁড়াতেও না পারেন তাহলে কীভাবে হবে? তবে এই সুযোগটা করে দেবে আপনার ভুঁড়ি। মানে ভুঁড়ির ধাক্কা খেয়ে সামনে থাকা পাবলিক আপনাকে বিশেষ বিবেচনায় জায়গা দিয়ে দেবে।

ভাব নিতে পারবেন : ভুঁড়ির একটি গুরুত্বপূর্ণ ভার ও ভাব রয়েছে। তাই আপনি যদি ভুঁড়ির অধিকারী হয়ে থাকেন তাহলে নিশ্চিন্তে ভাব নিন। মানে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করুন।

বেড়াতে যাওয়া সুবিধা : ভুঁড়িওয়ালা লোকদের জায়গাটা একটু বেশি প্রয়োজন হয়। তাই তারা আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়ে একটু বেশি সুবিধা ভোগ করে। যেমন খাটে জায়গা কম থাকলে ভুঁড়িওয়ালা ব্যক্তির জন্য একাই একটি খাট বরাদ্দ থাকে।

মধ্যরাতে লিফট সুবিধা : আপনি অনেক রাত করে বাড়ি ফিরে দেখলেন লিফট বন্ধ করে দিয়েছে। চিকন স্বাস্থ্য হলে আপনাকে সিঁড়ি বেয়েই উঠতে হবে, কিন্তু আপনার মধ্যে যদি ভুঁড়িওয়ালা হয়ে থাকেন তাহলে লিফটম্যান টুঁ শব্দ না করে মধ্যরাতেও আপনাকে লিফটে করে উপরে পাঠাবে।

বউ বা প্রেমিকার হাত থেকে বাঁচবেন : যেহেতু ভুঁড়ির কারণে আপনি অল্প হাঁটলেই হাঁপিয়ে উঠবেন। তাই বউ বা প্রেমিকার সঙ্গে শপিংয়ে গিয়ে মালপত্র টানার হাত থেকে বাঁচবেন। কারণ আপনি এমনিতেই ভুঁড়ির ভার বহন করছেন, তার ওপর আর ভার দেওয়ার কথা অন্য কেউ নিশ্চয়ই ভেবে দেখছে না।
- See more at: http://www.bd-pratidin.com/rokomari-rommo/2015/12/21/116249#sthash.CtXiQD5f.dpuf

Wednesday, 16 December 2015

২৬-১০-২০১৫ বাংলাদেশ প্রতিদিন-এর রকমারি রম্যতে>>>>>>

বৈবাহিক ‘কট অ্যান্ড বোল্ড’

সোহানুর রহমান অনন্ত

ফেসবুকে চ্যাটিং করতে দেখলে : ফেসবুকে আপনি মেয়েদের সঙ্গে চ্যাটিং করতেই পারেন। তবে বউ যদি সেটা দেখে ফেলে তাহলে ফেসবুক আপনার কানের তিন ইঞ্চি নিচ দিয়ে পালাবে। সুতরাং যদি একবারে ধরাই খেয়ে যান, তাহলে বলে ফেলুন। আহারে মেয়েটা নতুন ফেসবুক আইডি খুলেছে, কীভাবে কী করতে হয় কিছুই বুঝে না। আমাকে ভাই ডাকল তাই সব শিখিয়ে দিচ্ছি। আমি আবার দিল দরদি কি-না।

সুন্দরী তরুণীর দিকে তাকাতে দেখলে : সুন্দর কিছু দেখে চোখের ব্রেকফেল হতে পারে। তবে বউ যদি সেটা কোনোভাবে দেখে ফেলে, তাহলে কী আর চোখ চোখের জায়গায় থাকবে? সুন্দরী মেয়ের দিকে তাকাতে গিয়ে যদি ধরা খেয়েই যান তাহলে বলে ফেলুন, সামনে নির্বাচন করার চিন্তা-ভাবনা আছে, তাই পাবলিক চিনে রাখছেন। এগুলো তো এক একটা মানুষ না এক একটা ভোট।

বউয়ের টাকা চুরি করতে : বউয়ের টাকা চুরি করতে গিয়ে যদি ধরা খেয়ে যান, তাহলে আপনার ক্লিন ইমেজের বারোটা বেজে যাবে। অবশ্য বুদ্ধি খাটিয়ে যদি কিছু বলতে পারেন তাহলে বাঁচার সম্ভাবনা আছে। বলবেন, একটু আগে এখানে কয়েকটা ইঁদুর দৌড়াদড়ি করতে দেখলাম। যদি ব্যাগে ঢুকে তোমার টাকাগুলো কেটে ফেলে। কত কষ্টের টাকা তোমার, তাই সরিয়ে রাখছি।

অন্য কোনো মেয়ের সঙ্গে রিকশায় ঘুরতে দেখলে : যদি কারও সঙ্গে ঘুরতে দেখেই ফেলে, তাহলে বাড়িতে ঢুকে বলে ফেলুন, মেয়েটা এলাকায় নতুন এসেছে। ঠিকানা হারিয়ে ফেলেছে। তাই রিকশায় করে আপনি ওকে বাসায় পৌঁছে দিয়ে এলেন। সমাজের প্রতি একটা দায়িত্ব আছে না।

শার্টে লম্বা কালো চুল দেখলে : ঘরে ফেরার পর বউ যদি শার্টে কোনো বড় চুল দেখতে পায় তাহলে কী বলবেন? বলবেন, ঘর থেকে বের হওয়ার পর দেখলাম শার্টে একটা চুল ঝুলছে। ভাবলাম তোমার চুল ছাড়া আর কার হবে। তাই সারাদিন সেটা শার্টের সঙ্গে আগলে রাখলাম। বুঝোই তো তোমার সবকিছু আমি কত ভালোবাসি। সব পানির মতো ক্লিয়ার।

জেনে রাখা ভালো, টিপসগুলো আপনার স্ত্রীও পড়ছেন।

21-09-2015 Daily bangladesh protidine-er rokomari rommo te

কৌশলী হোন
সোহানুর রহমান অনন্ত

সালামি থেকে বাঁচতে : এ সময় সালামি দিতে হয়। যদি আপনি কৃপণ প্রকৃতির হয়ে থাকেন তাহলেও নিশ্চিন্তে থাকার জো নেই। ছেলেপেলেরা অনেক স্মার্ট হয়ে গেছে। তবু যদি কাউকে দুই টাকা দিতেও আপনার কলিজায় ভূমিকম্প হয়ে থাকে। তাহলে আপনি যেটা করবেন সেটা হলো, কয়েকটা ডলার জোগাড় করুন। সালামি চাইলে, পকেট থেকে ডলার বের করে বলুন, ওহহো এটা তো ভাঙানো হয়নি। অপেক্ষা করেন ডলারকে টাকা বানিয়ে অচিরেই পৌঁছে দেওয়া হবে। ধন্যবাদ। আবার আসবেন।

ফ্যাশন সচেতনতা : কে কার চেয়ে বেশি ড্রেস কিনবে বা পরবে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। পাবলিকের দৃষ্টিতে পড়ার জন্য আমরা কতকিছুই না করি। কিন্তু আপনি চাইলে সাধারণ পোশাকেও অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। প্রথমে মার্কেট থেকে একটা প্যান্ট কিনুন। তারপর সেটা এক পা হাঁটু পর্যন্ত কেটে ফেলুন। দেখতে যেমনই লাগুক, এটাই লেটেস্ট ফ্যাশন বলে প্রচার করে দিন।

অতিথি হয়ে যান : অতিথিদের চাপ সামলাতে না চাইলে নিজেই এবার অতিথি হয়ে যান। পারলে বউ বাচ্চা সবসহ শ্বশুরবাড়ি কিংবা আত্দীয়র বাড়িতে গিয়ে উঠে পড়ুন। ছুটি কাটিয়ে আরামে বাড়ি ফিরুন।

আরামে টিভি দেখতে : এটা খুব কষ্টের কাজরে ভাই। প্রথমে আপনাকে খুঁজতে হবে, আত্দীয়স্বজনের মধ্যে কে বেশি কথা বলে। ব্যস এমন একজন যদি পেয়ে যান তাহলেই হয়েছে। তাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসুন, তারপর আপনার বউয়ের সঙ্গে খোশ গল্পে বসিয়ে দিন। একবার যদি দুজন একসঙ্গে বসে কথা বলা শুরু করে তাহলে ঘরবাড়ি তামাতামা হয়ে গেলেও তাদের খবর থাকে না সো, আপনি আরামে টিভি দেখতে পারবেন।

Saturday, 3 October 2015

Aj 21-09-2015 Daily bangladesh protidine-er rokomari rommo te
কৌশলী হোন
সোহানুর রহমান অনন্ত
সালামি থেকে বাঁচতে : এ সময় সালামি দিতে হয়। যদি আপনি কৃপণ প্রকৃতির হয়ে থাকেন তাহলেও নিশ্চিন্তে থাকার জো নেই। ছেলেপেলেরা অনেক স্মার্ট হয়ে গেছে। তবু যদি কাউকে দুই টাকা দিতেও আপনার কলিজায় ভূমিকম্প হয়ে থাকে। তাহলে আপনি যেটা করবেন সেটা হলো, কয়েকটা ডলার জোগাড় করুন। সালামি চাইলে, পকেট থেকে ডলার বের করে বলুন, ওহহো এটা তো ভাঙানো হয়নি। অপেক্ষা করেন ডলারকে টাকা বানিয়ে অচিরেই পৌঁছে দেওয়া হবে। ধন্যবাদ। আবার আসবেন।
ফ্যাশন সচেতনতা : কে কার চেয়ে বেশি ড্রেস কিনবে বা পরবে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। পাবলিকের দৃষ্টিতে পড়ার জন্য আমরা কতকিছুই না করি। কিন্তু আপনি চাইলে সাধারণ পোশাকেও অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। প্রথমে মার্কেট থেকে একটা প্যান্ট কিনুন। তারপর সেটা এক পা হাঁটু পর্যন্ত কেটে ফেলুন। দেখতে যেমনই লাগুক, এটাই লেটেস্ট ফ্যাশন বলে প্রচার করে দিন।
অতিথি হয়ে যান : অতিথিদের চাপ সামলাতে না চাইলে নিজেই এবার অতিথি হয়ে যান। পারলে বউ বাচ্চা সবসহ শ্বশুরবাড়ি কিংবা আত্দীয়র বাড়িতে গিয়ে উঠে পড়ুন। ছুটি কাটিয়ে আরামে বাড়ি ফিরুন।
আরামে টিভি দেখতে : এটা খুব কষ্টের কাজরে ভাই। প্রথমে আপনাকে খুঁজতে হবে, আত্দীয়স্বজনের মধ্যে কে বেশি কথা বলে। ব্যস এমন একজন যদি পেয়ে যান তাহলেই হয়েছে। তাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসুন, তারপর আপনার বউয়ের সঙ্গে খোশ গল্পে বসিয়ে দিন। একবার যদি দুজন একসঙ্গে বসে কথা বলা শুরু করে তাহলে ঘরবাড়ি তামাতামা হয়ে গেলেও তাদের খবর থাকে না সো, আপনি আরামে টিভি দেখতে পারবেন।

Sunday, 26 July 2015


Aj 29-06-2015 Daily bangladesh protidine-ar Rokomari rommo te 2ta
Aj 08-06-2015 Daily bangladesh protidin-ar rokomari rommo-te

ভাব দেখে বুঝে নিন
কোনো একটা কিছু চাওয়ার আগে শিরোনামটা কেমন হতে পারে তা লক্ষণ দেখেই বোঝা যায়,
তেমনি কিছু লক্ষণ তুলে ধরেছেন- সোহানুর রহমান অনন্ত

বউ শপিংয়ে যেতে চাইলে : ইহা পৃথিবীর চির সত্য একখান গবেষণা। আপনি প্রতিদিন অফিস থেকে এসে ঠাণ্ডা পানি এবং চা পান আর না পান যেদিন আপনার বউ শপিংয়ে যাওয়ার চিন্তা করবে ঠিক তার আগের দিন রাতেই আপনি ঘরে প্রবেশ করতেই চা, ঠাণ্ডা পানি পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনার চেহারার দিকে তাকিয়ে বলবে, কাজ করতে করতে শরীরের কী হাল করেছ। ওহ! তোমাকে নিয়ে আমার কত্ত টেনশন। যাই হোক আসল কথা বলি, পাশের বাড়ির ভাবী আজ একটা দামি শাড়ি কিনে এনেছে দাম বেশি নয় মাত্র ২০ হাজার টাকা। কাল আমরাও শপিংয়ে যাব তুমি কিন্তু না করতে পারবে না জানু পাখি।

পরিশেষ : এমন হার্ট ব্রেকফেল খাওয়া কাজ করার পর এই কথা বললে 'না' শব্দটাই আপনি ভুলে যাবেন।



প্রেমিকা চাইনিজে যেতে চাইলে : সারা জীবন আপনাকে মিসকল দিলেও সেদিন ঠিকই আপনাকে সরাসরি ফোন করবে ডেটিংয়ে আসার জন্য। তারপর মুখের অঙ্গভঙ্গি একেক রকম করে বলবে। রোজ রোজ বাদাম খেয়ে তো ডায়রিয়া হয়ে যাবে। গতকাল রাতে স্বপ্ন দেখলাম তুমি আমাকে চাইনিজ খাওয়াচ্ছ। জানো তো আমার আবার স্বপ্ন পূরণ না হলে অস্থির অস্থির লাগে। চোখে ঝিরঝির দেখি। বাবু চল চাইনিজে যাই। হো হো হো।

পরিশেষ : ভাই আমার সাধ্য নেই না করার আপনি পারলে না করেন।

বাড়িওয়ালা ভাড়া বাড়াতে চাইলে : আমার বাসায় আলো বাতাস আনলিমিটেড। দেখতাছেন না মহল্লায় পানি সংকট দেখা দিলেও আমার বাড়িতে প্রশান্ত মহাসাগরের মতো পানি টলমল করে সারাক্ষণ। কোনো প্রকার চিল্লা-পাল্লা তো নাই টিকটিকির শব্দও নাই। আমি হইলাম একেবারে শান্তিপ্রিয় একজন বাড়িওয়ালা। তা কথা হইল ভাড়াটা আগামী মাস থেকে আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় এত শান্তিতে থাকার পর আপনার কোনো আপত্তি থাকবে না।

পরিশেষ : এটা শোনার পর অশান্তি কয়দিন বিরাজ করে সেটাই দেখার বিষয়।



বন্ধু টাকা ধার চাইলে : বন্ধু আমি হইলাম তোমার ছোটবেলার ফ্রেন্ড। সবাই তোরে ঠকাইলেও আমি কিন্তু কোনো দিন ঠকাই নাই। তো বন্ধু একটা জিনিস তোরে দিতেই হইব। বেশি না মাত্র পাঁচ হাজার টাকা দিবি।

পরিশেষ : কী কমু ভাই আমি নিজেই এই রোগে আক্রান্ত।

Monday, 1 June 2015

01-06-2015 Daily bangladesh protidin-ar Rokomari rommo-te

যাহার জন্য প্রযোজ্য...
সোহানুর রহমান অনন্ত

সুন্দরীর চোখ :

রাস্তা দিয়ে আপনি চলাফেরা করার সময় অনেক সুন্দরী মেয়ের সামনে পড়েন। মেয়েরা আপনার দিকে তাকিয়ে চোখের পাপড়ি ফেললেই ভাববেন না সে আপনাকে চোখ মেরেছে। কারণ এটা ওই মেয়ের চোখের সমস্যাও হতে পারে। তাই ভুল করে হিরো সাজতে গিয়ে বিপদে পড়তে পারেন।

স্ত্রীর চোখ :

বউয়ের চোখ পড়তে না পেরে মিষ্টি কথায় ভুলেও ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড দেবেন না। যদি একবার এই ভুল করে ফেলেন তাহলে দুই দিন পর থালা নিয়ে রাস্তায় বের হতে হবে।

পাওনাদারের চোখ :

পাওনাদার চোখের ভাষা না বুঝলে আপনি সব সময় তার থেকে দূরে থাকতে চান। কিন্তু চুম্বক শক্তির মতো আপনি যেখানে যান পাওনাদার সেখানেই হাজির হয়। তাই পাওনাদারের সামনে পড়লেই তাকে জড়িয়ে ধরে কোলাকুলি করুন। তারপর ত্যানা প্যাঁচাল শুরু করুন। চাইলে বেসুরা গানও গাইতে পারেন।

Tuesday, 12 May 2015

11-05-2015 daily banglades protidin rokomari rommo te

বৈবাহিক পরিবর্তন
সোহানুর রহমান অনন্ত

প্রোফাইল পিকচার পরিবর্তন : বিয়ে করলে প্রথমে আপনার কোন জিনিসটার পরিবর্তন আসবে। আপনি বুঝতে কিঞ্চিৎ লেট করলেও আমরা কিন্তু বুঝতে সময় নেব না। সবার প্রথমে আপনার ফেসবুকে প্রোফাইল পিকচারটা পরিবর্তন হবে। মানে একজনের জায়গায় দুজন। সিঙ্গেলের জায়গায় ম্যারিড, তবে ফেসবুকে অন্য কারও সঙ্গে প্রেমসংক্রান্ত জটিলতা থাকলে। এমনটা নাও দেখা যেতে পারে।



লেট লতিফ : বিয়ে করলে নতুন বউকে ছেড়ে অফিস যেতে কারোই ইচ্ছে করে না। তারপরও অফিস যেতে হয়, তবে সেটা সময়ের চেয়ে অসময়ে বেশি। মানে প্রতিদিনই লেট। আর বসের এক কথা। আপনি বিয়ে করার পর লেট লতিফ হবেন এটা সবাই একশ পার্সেন্ট বিশ্বাস করে।



গ্রেট চাপাবাজ : বিয়ে করলে একটু আকটু চাপাবাজি করবেনই। শশুরবাড়ির লোকজনদের কাছে, আপনি হেন-তেন কাবলি ডাবলি কত কিছু যে বলবেন। চাপা যে কম মারবেন না এটা আপনি সিউর না হলেও আমরা কিন্তু পুরোপুরি সিউর। তবে ননস্টপ চাপা মারার সময় একটু খেয়াল করবেন। হ্যাঁ বলতে গিয়ে হালুয়া রুটি বলে ফেললে সমস্যায় পড়তেই পারেন।



ভয়ানক কৃপণ : বিয়ের আগে আপনি বন্ধুদের নিয়ে টাকা পয়সা ধূমধাম উড়ালেও বিয়ের পর আপনি পকেটে হাত দিতে তিনবার ঢোক গিলবেন। বন্ধুদের দেখলে খরচ করা তো দূরের কথা উল্টো সংসারের অজুহাত দেখিয়ে তাদের কাছে টাকা চাইবেন। বিয়ের পর যে আপনি আসলেই কৃপণ হবেন সেটা বিশ্বাস করতেই হবে। নইলে বিয়ে করেই দেখুন!

সময় সচেতন : বিয়ের আগে অনেক রাত পর্যন্ত বাইরে থাকলেও বিয়ের পর আর সেটা হচ্ছে না। বউয়ের ভয়ে ১০টার মধ্যে আপনাকে ঘরে প্রবেশ করতে হবে। নয়তো কালবৈশাখীর আলামত দেখা শুরু করবেন। তবে ঘরে প্রবেশ করার আগে শার্ট ভালো করে চেক করে যান। ঢাকার আকাশে শুধু টাকাই উড়ে না লম্বা লম্বা চুলও উড়ে। আর সেটা যদি আপনার বউ শার্টে দেখে। থাক বাকিটা বলতে গেলে আমারই হার্টঅ্যাটাক হয়ে যাবে।

30-3-2015 Daily bangladesh pratidin-ar rokomari rommo-ta amar lakha<<< lakha porar por kaw kachalla porla ami dai noi tongue emoticon tongue emoticon tongue emoticon

বউ এবং ক্যাঁচাল
বউ আছে আর ক্যাঁচাল নেই এটা অনেক ক্ষেত্রেই বিরল ঘটনা। তেমনি কিছু ঘটনা তুলে ধরেছে- সোহানুর রহমান অনন্ত

বউ যখন সিরিয়াল প্রেমী :

সিরিয়াল প্রেমী বউ হলে আপনার টিভি দেখার কপাল পুড়েছে। এ ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। বউ যখন সিরিয়াল দেখায় ব্যস্ত আপনি সেই সুযোগে ঘরের মধ্যে কয়েকটা তেলাপোকা ছেড়ে দিতে পারেন। দেখবেন আপনার বউ এ ঘর থেকে অন্য ঘরে পালিয়ে গেছে। তবে এরপর আপনি নিজে ঘরে বসে তেলাপোকার যন্ত্রণার মাঝে টিভি দেখতে পারবেন কিনা জানি না।



বউ যখন শপিং প্রেমী :

বউয়ের সঙ্গে শপিংয়ে যাওয়া মানে আপনার মাথা আর মানিব্যাগ দুটোরই লালবাতি। তাই বউয়ের এ যন্ত্রণা থেকে বাঁচতে আপনাকে আড়চোখে তাকানোর পদ্ধতি অবলম্বন করতে হবে। অর্থাৎ শপিংয়ে আসা সুন্দরী মেয়েদের দিকে আড়চোখে তাকাতে হবে। বউয়ের হাতে দু'একদিন ধরা পড়লেই দেখবেন আপনাকে নিয়ে আর শপিংয়ে আসবে না। যদিও আপনার চরিত্রের লালবাতি জ্বলে যাবে। এ ছাড়া আর কোনো বুদ্ধি খুঁজে পেলাম নারে ভাই।



বউয়ের গীতচর্চা :

মেয়েদের গান পছন্দ শুধু পছন্দই না সকাল সকাল তারা গেয়ে ওঠে...ওওওওওওও লা লা লা লা। আর সেই বেসুরা গানে আপনার ঘুম ভাঙতেই পারে। তাই হেডফোন অথবা তুলা দিয়ে ঘুমান। তাতেও কাজ না হলে আলমারির ভিতর ঢুকে ঘুমাতে পারেন। গান তো নয় ঘরের ভেতর সমাবেশ হলেও আপনি টের পাবেন না।



বউ যখন প্রশংসাপ্রেমী :

প্রশংসা শুনতে কার না ভালোলাগে। তবে মেয়েরা এ ক্ষেত্রে এগিয়ে। কোনোভাবে যদি প্রশংসা করা যায় তবেই হয়েছে। একেবারে তেল ছাড়াই পুরি হয়ে যায়। তাই ঘরের শান্তি রক্ষায় বউকে বেশি বেশি করে প্রশংসা করতে শিখতে হবে। দরকার হলে বাংলা ছবি দেখে প্রশংসা শিখুন, বেশি বেশি প্রশংসা করুন নিরাপদে থাকুন।

Tuesday, 31 March 2015

Aj 16-2-2015 Daily bangladesh potidine-a amar lakha

খেলা দেখার কৌশল
বিশ্বকাপ খেলা দেখা নিয়ে আপনি হয়তো ব্যাপক টেনশনে আছেন। ভাবছেন কীভাবে টেনশনমুক্ত খেলা দেখা যায়? আপনার জন্যই আমাদের এই টিপস্গুলো লিখেছেন- সোহানুর রহমান অনন্ত

আলগা খাতির জমান-

যেহেতু খেলাগুলো দিনের বেলাতে পড়েছে তাই আপনার বাড়তি টেনশন থাকতেই পারে। সেই কারণেই আপনার উচিত নিয়মিত বসের সঙ্গে আলগা খাতির জমানো। তাকে বলুন, তাকে বিখ্যাত অমুক খেলোয়াড়ের মতো তমুক খেলোয়াড়ের মতো লাগে ইত্যাদি। আর এতে বস খুশি হয়ে শুধু আপনাকে খেলা দেখার সুযোগ করেই দেবে না নিজেও খেলা দেখতে বসে যাবে।



প্রেমে কৌশলী হোন-

খেলা দেখার সময় প্রেমিকা দুষ্টুমি করতেই পারে। যেহেতু আপনি সুপারম্যান নন, আর প্রেমিকার কথা লাইলীর কথার মতোই মূল্যবান, তাই আপনাকে ভিন্ন কৌশলে এগোতে হবে। অর্থাৎ প্রেমিকা যদি ডেটিংয়ে যেতে বলে আপনি যাবেন। কোনো রেস্টুরেন্টে যেতে বললেও যাবেন। ব্যস খাওয়া-দাওয়া করে মানিব্যাগ ফেলে এসেছেন এই টাইপের কথা বলে প্রেমিকার কাঁধে বিল ধরিয়ে দিলেই দেখবেন আপনার সাথে ডেটিংয়ে যাবে না। আর তাই আপনিও আরামে খেলা দেখতে পারবেন।

বউকে এমনি এমনি উপহার দিন-

বিবাহিত ভাইয়েরা খুব ভালোভাবেই জানেন, খেলা দেখা কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। যেহেতু বউ বিদেশি সিরিয়াল দেখতে পছন্দ করে তাই আপনার উচিত বউকে নতুন নতুন ড্রেস উপহার দেওয়া, আর এগুলো নিজে কিনতে যদি সাহস না পান তাহলে বউকে কিছু টাকা দিয়ে দিন। দেখবেন খেলা দেখার সময়, কেউ আর বিরক্ত করবে না।

নিরীহ গুজব রটিয়ে দিন-

যেহেতু খেলাটা আপনাকে ঠাণ্ডা মাথায় দেখতে হবে তাই আপনার উচিত নিরীহ গুজব রটিয়ে দেওয়া। যাতে আত্মীয়-স্বজন এসে বিরক্ত করতে না পারে। গুজব রটিয়ে দিন আপনার বাড়ির অবস্থা নড়বড়ে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ব্যস কেউ আর আপনার বাড়িতে ভুলেও আসবে না।

বিকল্প কিছু ভাবুন- আর এর কোনোটাই যদি কার্যকরী না হয়, তাহলে মাস দুয়েকের জন্য শ্বশুরবাড়িতে বেড়াতে চলে যান। জানেন তো জামাইদের আবার শ্বশুরবাড়িতে ব্যাপক কদর। পায়ের ওপর পা তুলে খেলা দেখুন, কোনো সমস্যা নেই। খাওয়া-দাওয়াও ফ্রি। তবে শালাশালী থেকে সাবধান।

আর যারা বিয়ে করেননি তাদের জন্য আমাদের গবেষণা অব্যাহত রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো টিপস্ পেলেই জানিয়ে দেওয়া হবে।


Aj 09-02-2015 Daily bangladesh potidine-ar rokomari rommota amar lakha<<>>> tongue emoticon

বইমেলায় যা করতে পারেন
ভাবছেন বইমেলায় আপনি আবার কি করতে পারেন? জি, আপনার জন্যই আমাদের মাথাব্যথা। বইমেলায় আপনি অনেক কিছুই করতে পারেন। তারই কিছু নমুনা তুলে ধরেছে- সোহানুর রহমান অনন্ত

নাম বদলান-

অনেকেই বই বের করে চিন্তায় থাকেন তার বইটা হিট হবে কিনা। বা সেটা সেল কেমন হবে ইত্যাদি। আপনিও যদি এমন চিন্তা করে থাকেন তাহলে নিজের বইয়ের নামই বদলে ফেলুন। মানে বইয়ের নাম রাখুন বেস্ট সেলার। ব্যস সেল হোক আর না হোক, মেলায় আপনার বই অবশ্যই বেস্ট সেলার, পুরো জাতি একসঙ্গে সেটা স্বীকার করতে বাধ্য।

সুপার স্টার হয়ে যান-

নিয়মিত বইমেলায় যেতে পারেন। একদিকে যেমন ফ্রি লিফলেট, কার্ড পাবেন অন্যদিকে দেখতে পারবেন, সুন্দরীদের। ব্যস চোখাচেখি হয়ে গেলে, প্রেমও হয়ে যেতে পারে। আর প্রেম হওয়া মানে বন্ধুদের কাছে আপনার সুপার স্টার। তবে সাবধান চোখাচোখি করতে গিয়ে চোখ মারবেন না যেন, তাহলে বিপদ আসলেও আসতে পারে। সে জন্য আমরা কিন্তু দায়ী নই।

টিভিতে নিজেকে দেখান-

বইমেলা মানে ডজনে ডজনে ক্যামেরা। আর ক্যামেরা মানে, লাইভ কিছুর মুখোমুখি হতে যাচ্ছেন আপনি। এই সুযোগে নিজের হিরোসুলভ চেহারাটা টিভিতে বিনামূল্যে দেখিয়ে ফেলুন। অন্তত গার্লফ্রেন্ডের কাছে তো বুক ফুলিয়ে বলতে পারবেন যে, আপনাকে টিভিতে একদা দেখিয়েছিল।

বেশি বই কিনুন-

বই পড়ুন কিংবা না পড়ুন, মেলা থেকে বেশি বেশি বই কিনুন। তারপর সেগুলো ঘরে এনে বউয়ের হাতের কাছে রাখুন। অন্তত ঝগড়া লাগলে রিমোট ছোড়ার বদলে বই ছুড়বে। তাও ভালো, রোজ রোজ রিমোট কিনতে হবে না।

অটো অটোগ্রাফ বিলান-

আপনি যদি স্বঘোষিত কবি, লেখক হয়ে থাকেন তবে যাই হোক না কেন, মেলায় গেলে আপনার ভক্তরা আপনার কাছে অটোগ্রাফ চাইবে এটাই স্বাভাবিক। আর বেশি অটোগ্রাফ দিতে গিয়ে আপনি বিরক্ত হতেই পারেন। তাই আপনার জন্য আসল টিপসটা হলো, অনেগুলো অটোগ্রাফ দেওয়া কাগজ নিয়ে বইমেলায় প্রবেশ করা। তারপর সেগুলো উড়িয়ে মারুন আর হাঁটুন। ব্যস যার অটোগ্রাফ দরকার সে নিয়ে নেবে।