join facebook page

Tuesday, 12 May 2015

abokash...........3-5-2015
20-04-2015 Daily somokal-ar pachall-a aamar Idea
9-04-2015 Daily Ittafaq-ar fun magazine thattay amar lekha idea
12-04-2015 Daily ittefaq-ar Fun magazine thattay amar lekha idea........
11-04-2015 Daily prothom alo- Chutir Dine (ছুটির দিনে )-a amar lekha mini golpo>><<<<<<<<<<<<<<<<<<<

ইঁদুর ভূত
সোহানুর রহমান

নতুন ফ্ল্যাটে ওঠার পর বুঝতে পারলাম, আমরা ছাড়াও এখানে আরও কিছু বাসিন্দা থাকে। সেই বাসিন্দারা হলো ছোট ছোট ইঁদুর। রাতে আমরা যখন খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়ি, তখন ইঁদুরের দল বের হয় এবং পুরো ফ্ল্যাটে ছোটাছুটি করে। বাবা অনেক ওষুধ দিয়েছেন, কিন্তু চালাক ইঁদুরগুলো সে খাবারে মুখও দেয় না। প্রতিদিনই মায়ের হাতে বাবা বুকনি খান। তাই নতুন বাসা খুঁজে পেতে বাবা পেরেশান। বিপদটা আমার ওপরেও কম যায় না। বাবা মাঝেমধ্যেই রেগে বলে ওঠেন, ‘এই বজ্জাত ইঁদুর বড় সাংঘাতিক। হ্যামিলিনের বাঁশিওয়ালা এলেও নাস্তানাবুদ হয়ে যেত।’ বাবার কথা শুনে মাঝেমধ্যে হাসি পায়। সেদিন বাসায় ফিরে দেখি মামা এসেছেন গ্রামের বাড়ি থেকে। আমাকে দেখে বললেন, ‘ভাগনে দেখি বড় হয়ে গেছ।’ মামার একটা দোষ হলো তিনি অতিরিক্ত পান খান। তিনি কথা বলার সময় পানের পিক ছিটিয়ে সামনের আদমির অবস্থা খারাপ করে দেন। রাতে মামাকে আমার সঙ্গে ঘুমাতে দেওয়া হলো। মামা একা একা বকবক করেই যাচ্ছেন। এদিকে আমার ঘুমের বারোটা বাজছে। সব ঘরের লাইট নিভে যেতেই শুরু হলো ইঁদুরের রাজত্ব, মানে টুসটাস শব্দ। মামা ভয়ে আমাকে জিজ্ঞেস করলেন, ‘এমন শব্দ কোথা থেকে আসে?’ বললাম, কী জানি, ভূতে করে হয়তো। ‘ভূত!’ মামার তখনই অজ্ঞান হওয়ার জোগাড়। দোয়া পড়ে মামা শুয়ে পড়লেন। হঠাৎ একটা ইঁদুর তার বেয়ে লাফিয়ে পড়ল মামার ওপর। ভয়ে ভূত ভূত বলে মামা লাফিয়ে খাট থেকে পড়লেন। মামার চিত্কার শুনে আব্বু-আম্মু ছুটে এলেন। ভয়ে তখনো মামা ঘামছেন। বিস্তারিত শুনে মা হেসে খুন। বললেন, ‘এগুলো সব ইঁদুরের কাণ্ড।’ কিন্তু মামা বিশ্বাস করতে চান না। তিনি আমতা আমতা করে বলেন, ‘আমি গ্রামের পোলা, ভূত আর ইঁদুরের পার্থক্য বুঝি না?’ মা বোঝাতে গিয়ে ব্যর্থ হলেন, ভিতু মামা পরদিনই ভূতের ভয়ে গ্রামে ফিরে গেলেন।
ঢাকা।

জোতিষি বলে দিয়েছে ভবিষ্যৎতে আমার মেয়র পদে দাঁড়ানোর বেপুক সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকেই পদ নিয়ে চিন্তা-ভাবনা করছি। হিকহিক...আজ ০৬-০৪-২০১৫ দৈনিক সমকালের প্যাঁচালে আমার লেখা নির্বাচনী আইডিয়া...
30-3-2015 Daily bangladesh pratidin-ar rokomari rommo-ta amar lakha<<< lakha porar por kaw kachalla porla ami dai noi tongue emoticon tongue emoticon tongue emoticon

বউ এবং ক্যাঁচাল
বউ আছে আর ক্যাঁচাল নেই এটা অনেক ক্ষেত্রেই বিরল ঘটনা। তেমনি কিছু ঘটনা তুলে ধরেছে- সোহানুর রহমান অনন্ত

বউ যখন সিরিয়াল প্রেমী :

সিরিয়াল প্রেমী বউ হলে আপনার টিভি দেখার কপাল পুড়েছে। এ ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। বউ যখন সিরিয়াল দেখায় ব্যস্ত আপনি সেই সুযোগে ঘরের মধ্যে কয়েকটা তেলাপোকা ছেড়ে দিতে পারেন। দেখবেন আপনার বউ এ ঘর থেকে অন্য ঘরে পালিয়ে গেছে। তবে এরপর আপনি নিজে ঘরে বসে তেলাপোকার যন্ত্রণার মাঝে টিভি দেখতে পারবেন কিনা জানি না।



বউ যখন শপিং প্রেমী :

বউয়ের সঙ্গে শপিংয়ে যাওয়া মানে আপনার মাথা আর মানিব্যাগ দুটোরই লালবাতি। তাই বউয়ের এ যন্ত্রণা থেকে বাঁচতে আপনাকে আড়চোখে তাকানোর পদ্ধতি অবলম্বন করতে হবে। অর্থাৎ শপিংয়ে আসা সুন্দরী মেয়েদের দিকে আড়চোখে তাকাতে হবে। বউয়ের হাতে দু'একদিন ধরা পড়লেই দেখবেন আপনাকে নিয়ে আর শপিংয়ে আসবে না। যদিও আপনার চরিত্রের লালবাতি জ্বলে যাবে। এ ছাড়া আর কোনো বুদ্ধি খুঁজে পেলাম নারে ভাই।



বউয়ের গীতচর্চা :

মেয়েদের গান পছন্দ শুধু পছন্দই না সকাল সকাল তারা গেয়ে ওঠে...ওওওওওওও লা লা লা লা। আর সেই বেসুরা গানে আপনার ঘুম ভাঙতেই পারে। তাই হেডফোন অথবা তুলা দিয়ে ঘুমান। তাতেও কাজ না হলে আলমারির ভিতর ঢুকে ঘুমাতে পারেন। গান তো নয় ঘরের ভেতর সমাবেশ হলেও আপনি টের পাবেন না।



বউ যখন প্রশংসাপ্রেমী :

প্রশংসা শুনতে কার না ভালোলাগে। তবে মেয়েরা এ ক্ষেত্রে এগিয়ে। কোনোভাবে যদি প্রশংসা করা যায় তবেই হয়েছে। একেবারে তেল ছাড়াই পুরি হয়ে যায়। তাই ঘরের শান্তি রক্ষায় বউকে বেশি বেশি করে প্রশংসা করতে শিখতে হবে। দরকার হলে বাংলা ছবি দেখে প্রশংসা শিখুন, বেশি বেশি প্রশংসা করুন নিরাপদে থাকুন।